বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পেলেন ১০ বরেণ্য ব্যক্তিত্ব
৩১ মার্চ ঢাবির ৪৬তম সমাবর্তন
বঙ্গবন্ধুর ছবি সংবলিত নতুন নোট বাজারে আসছে কাল
জুলাই মাসে তিস্তা সড়ক সেতু উদ্বোধন : যোগাযোগমন্ত্রী
মন্ত্রী গতকাল সকালে রংপুর থেকে সড়কপথে কাউনিয়া তিস্তা সড়ক সেতু এলাকায় পৌঁছালে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি, কাউনিয়া-পীরগাছার সংসদ সদস্য টিপু মুনশি, রংপুর জেলা প্রশাসক বি এম এনামুল হক, লালমনিরহাট জেলা প্রশাসক মোখলেছার রহমান, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সুলতানা পারভীন, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি সড়কপথে বদরগঞ্জের উদ্দেশে যাত্রা দেন।
আমাদের বদরগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল বদরগঞ্জ-রংপুর সড়কের যমুনেশ্বরী নদীতে পুনর্নির্মিত যমুনেশ্বরী সেতু উদ্বোধনকালে যোগাযোগমন্ত্রী বলেন, এ সরকার কথায় নয় কাজে বিশ্বাস করে। তিনি বিরোধী দলকে ইঙ্গিত করে বলেন, তারা রঙিন বেলুন উড়িয়ে জনগণকে অনেক স্বপ্ন দেখিয়েছিলেন কিন্তু নির্বাচনের আগে সেই বেলুন চুপসে গেছে। এ সময় আরো বক্তব্য রাখেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আনিছুল ইসলাম ম-ল, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য টিপু মুন্সী, বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডিউক চৌধুরী প্রমুখ। মন্ত্রী বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর ঘাটে বেইলি ব্রিজ স্থাপন ও বদরগঞ্জ-শ্যামপুর রোডের সংস্কারের তাৎক্ষণিক নির্দেশ দিয়ে বলেন, আমি সেই ওয়াদা করি না যেটা পূরণ করা যায় না। সড়কপথে তাকে উদ্দেশ করে স্থাপিত বিভিন্ন তোরণ সম্পর্কে তিনি বলেন, আমি আসলে দয়া করে রাস্তায় গেট দিবেন না, হোন্ডা মিছিল করবেন না। এতে যে পয়সা খরচ হবে সেটা হাসপাতালের দুস্থ রোগীদের জন্য ব্যয় করবেন। ওবায়দুল কাদের বলেন, এদেশের বহু মন্ত্রী সংবর্ধনা নিয়েছেন কাজ করেননি। তারা জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। তাই আমি প্রতিশ্রুতি দিয়ে হাত তালি চাই না। কারণ এই তালি একদিন গালিতে পরিণত হতে পারে। পরে তিনি সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও প্রয়াত আওয়ামী লীগ নেতা আনিছুল হক চৌধুরীর কবর জিয়ারত করেন।
নাটোর প্রতিনিধি জানান, গতকাল সন্ধ্যায় নাটোরের সিংড়ায় জোড়মল্লিকা খালের ওপর সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমি রাস্তার মন্ত্রী আমাকে রাস্তায় থাকতে হবে। ভাষণ দেয়া আমার কাজ নয়। দেশের জনগণ এখন ভাষণ শুনতে চায় না, কাজ চায়। তিনি বলেন, এখন জনগণকে নতুন কোনো স্বপ্ন দেখাতে চাই না। যেসব ব্রিজ, কালভার্ট, রাস্তা একেবারেই অকেজো হয়ে পড়েছেÑ সেগুলো মেরামত করে সারিয়ে তুলতে চাই। তিনি আবারো জোর দিয়ে বলেন, আগামী এক বছরের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু করা হবে।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতা ওহিদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, ইসরাফিল আলম এমপি, নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবদুল কুদ্দুস, নাটোর (সিংড়া)-৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক, নাটোর জেলা পরিষদ প্রশাসক সাজেদুর রহমান খান প্রমুখ। নাটোরের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী বাদেশ আলী জানান, সিংড়া-আত্রাই জেলা সড়কের ২ কিলোমিটারে জোড়মল্লিকা খালের ওপর ৯২ দশমিক ৯৭ মিটার পিসি গার্ডার সেতু নির্মাণ করা হচ্ছে। তিন স্পেনবিশিষ্ট সেতুর প্রস্থ ৭ দশমিক ৩ মিটার ও উচ্চতা হবে ৩০ দশমিক ৫০ মিটার। এর দুপাশে থাকবে ফুটপাত। সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা। ওই সেতু নির্মিত হলে নাটোরের সিংড়া উপজেলা থেকে আত্রাই হয়ে নওগাঁ জেলার সঙ্গে সড়ক পথে দূরত্ব প্রায় ৮৪ কিলোমিটার কমে যাবে। এ ছাড়া যাতায়াতে সময় ও ব্যয় সাশ্রয় ছাড়াও সামগ্রিকভাবে এলাকার জনসাধারণের আর্থসামাজিক উন্নয়নে এ সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
mvsevw`K-mvwnwZ¨K
d‡qR Avng` Avi ‡bB
প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেছেন, বেগম খালেদা জিয়া সাধারণ মানুষকে ভালো না বেসে যুদ্ধাপরাধীদের
জন্য চোখের পানি ফেলছেন। তিনি বলেন, বিরোধী দলের নেত্রী দেশ ও জনগণের জন্য কাজ না
করে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। শেখ হাসিনা বলেন,
যতো ষড়যন্ত্রই হোক না কেন, একাত্তরের ঘাতকদের বিচার এ দেশের মাটিতে অবশ্যই হবে।
প্রধানমন্ত্রী গতকাল বিকালে চট্টগ্রামের সন্দীপ সরকারি হাজী এ বি কলেজ সংলগ্ন মাঠে
এক বিশাল জনসভায় বক্তৃতাকালে এ কথা বলেন।